advertisement
advertisement

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

কে এম তাহসিফ সাউরি

advertisement

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার দীপ ও এক তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা নৌ পুলিশের হেফাজতে চার দিন করে রিমান্ডে আছেন। নৌ পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মাসুমা আক্তার আজ সোমবার প্রথম আলোকে বলেন, দীপ ও তরুণীর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হবে।

মামলার তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানা যায়, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বরের সেক্টরের তাঁদের ভবনের নিচ থেকে দীপের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন। এরপর তাহসিফ ওই তরুণীকে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও তাঁদের সঙ্গে ছিলেন। এ সময় তাহসিফের সঙ্গে ওই তরুণীর মনোমালিন্য হয়।

ঘণ্টাখানেক পর ওই বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে মোটরসাইকেলে করে তাঁর বাসার সামনে নামিয়ে দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর