advertisement
advertisement

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ
ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

বোমা হামলার হুমকি পাওয়ার পর স্পেনের মুরসিয়া বিমানবন্দরে অবতরণ করে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ

advertisement

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব তল্লাশি চালায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বেনামি বার্তা পাওয়ার পর আয়ারল্যান্ডের রায়ানএয়ারের দুটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

এর একটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এবং অন্যটি পর্তুগালের লিসবন থেকে এসেছিল। উড়োজাহাজ দুটি রোমে অবতরণের পর তল্লাশি করা হয়। তবে উড়োজাহাজ দুটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে অবতরণের আগ পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে আসে ইতালির বিমানবাহিনী। এ ছাড়া পোল্যান্ড, স্পেন ও বুলগেরিয়াতেও একই হুমকির কারণে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।আপাতত বোমা হামলার এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, কিংবা আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত করাই এর উদ্দেশ্য কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।যুক্তরাজ্য সরকার এগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর