advertisement
advertisement

দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

কুয়াকাটা সৈকতের দোলনা পয়েন্টের পাশের ঝাউবনের লতায় বসা ভুজঙ্গ

advertisement

অতি বিরল পাখিটিকে খুঁজছি দুই যুগ ধরে; কিন্তু দেখা পাইনি কখনো। কারণ, এ দেশে ওটিকে দেখার রেকর্ড ১০ বারেরও কম। এ পর্যন্ত কক্সবাজারের ডুলাহাজারা, ইনানী, কাপ্তাই, হাজারিখিল, লাউয়াছড়া, করমজল ও কুয়াকাটায় দেখা গেছে।

গত কয়েক বছরের রেকর্ড পর্যালোচনা করে পাখিটিকে এ সময় কুয়াকাটায় দেখার সম্ভাবনা বেশি মনে হওয়ায় ‘বার্ডিংবিডি ট্যুরস’ ‘কুয়াকাটা পন্থ-পরিযায়ী পাখি খোঁজা অভিযান’ ঘোষণা করল।আটজনের টিমে ১৫ অক্টোবর রাতে রওনা হলাম; কিন্তু বাস ছাড়তে দেরি হওয়ায় সকালে পাখি খোঁজার মোক্ষম সময়টা নষ্ট হয়ে গেল। বাস থেকে নেমে হোটেলে উঠে ফ্রেশ হয়ে নাশতা সেরে লেম্বুর বনে পৌঁছাতেই সকাল সাড়ে ১০টা।

দুপুরের খাবারের আগে ও পরে দুইবারে পাঁচ ঘণ্টা বিরল পাখিগুলোকে খুঁজলাম মোক্ষম জায়গাগুলোতে; কিন্তু বিধি বাম!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর