বনি ইসরাইলের এক সমাবেশে নবী মুসাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ‘আপনার চেয়ে বেশি জ্ঞানী কারও সম্পর্কে কি আপনি জানেন?’ তিনি উত্তর দিলেন, ‘না।’আল্লাহ তখন তাঁর কাছে ওহি পাঠিয়ে জানালেন, তাঁর এক বান্দা খিজির আছেন, যাঁকে তিনি বিশেষ জ্ঞান দান করেছেন।বিষয়টি জানার পর তিনি খিজিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেন এবং তাঁর কাছে পৌঁছানোর উপায় জানতে চাইলেন।
আল্লাহ তাঁকে একটি মাছকে সফরের নিদর্শন হিসেবে গ্রহণ করতে বললেন।যেখানে মাছটি হারিয়ে যাবে, সেখানেই খিজিরের সন্ধান পাওয়া যাবে। এ উদ্দেশ্যে মুসা (আ.) তাঁর সঙ্গীকে নিয়ে যাত্রা শুরু করেন।
(সহিহ বুখারি, হাদিস: ৩৪০০)কোরআনে এ যাত্রার সংকল্পের কথা এভাবে এসেছে, ‘স্মরণ করো, যখন মুসা তাঁর সঙ্গীকে বলেছিলেন, দুই সাগরের মিলনস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি থামব না, প্রয়োজনে দীর্ঘকাল চলতে থাকব।’ (সুরা কাহাফ, আয়াত: ৬০)চলতে চলতে তাঁরা একটি পাথরের কাছে এসে বিশ্রাম নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।