advertisement
advertisement

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত

আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

advertisement

সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্র ও শনিবার (৩০ ও ৩১ অক্টোবর) আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে গবেষণালব্ধ ফলাফল বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন শেয়ার এবং প্রকৌশল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।শুক্রবার এসইইউ মাল্টিপারপাস হলে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর