নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও তৈরির সুযোগ চালু করেছে জেমিনাই। জেমিনাই অ্যাপের নতুন ‘পারসোনাল অ্যাভাটার’–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের চেহারা ও কণ্ঠস্বরের আদলে ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন। পরে সেই অ্যাভাটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করা যাবে।
ফলে প্রতিবার নতুন করে নিজের ভিডিও ধারণ করার প্রয়োজন হবে না।নতুন এ সুবিধার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নিজের তৈরি অ্যাভাটার অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠিয়ে অ্যাভাটার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। ফলে তারাও নিজেদের তৈরি এআই ছবি ও ভিডিওতে অ্যাভাটারের মালিকের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন।
তবে কে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন এবং কত দিন পর্যন্ত ব্যবহারের অনুমতি পাবেন, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাভাটারের মালিক।গুগলের তথ্যমতে, ব্যক্তিগত অ্যাভাটার তৈরির জন্য প্রথমে নিজের চেহারার ছবি তোলার পাশাপাশি কণ্ঠস্বর ধারণ করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।