advertisement
advertisement

টরন্টোতে ফুড ডেলিভারি চালকদের বিক্ষোভ, ন্যায্য মজুরি ও কাজের পরিবেশের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
টরন্টোতে ফুড ডেলিভারি চালকদের বিক্ষোভ, ন্যায্য মজুরি ও কাজের পরিবেশের দাবি

advertisement

কানাডার টরন্টোয় ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও কাজের জায়গায় মানবিক মর্যাদার দাবিতে রাস্তায় নেমেছিলেন শত শত ফুড ডেলিভারি চালক। ২ নভেম্বর ডাউনটাউন টরন্টোর নাথান ফিলিপস স্কয়ারে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে বেশ কিছু কানাডায় বসবাসরত অনেক বাংলাদেশিকে দেখা যায়।ডেলিভারি ড্রাইভার্স ইউনাইটেড নামের একটি নতুন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনটিতে উবার ইটস (Uber Eats), স্কিপ (Skip) এবং ডোরড্যাশ (DoorDash)-এর মতো জনপ্রিয় অ্যাপ–ভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে কর্মরত নয় শর বেশি চালক রয়েছেন।সমাবেশে অংশ নেওয়া আমীর আলী নামের এক চালক নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টাই আমাদের রাস্তায় কাটাতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিকূল ট্রাফিক ও আবহাওয়ার মধ্য দিয়ে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিই, অথচ সেই তুলনায় আমাদের আয় একেবারেই অপ্রতুল।

আমি নিজে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৪৫ মিনিটে একটি অর্ডার ডেলিভারি করে মাত্র ৩ ডলার পেয়েছি।’সমাবেশ শেষে চালকেরা তাঁদের বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি নিয়ে ব্লুর এবং চার্চ স্ট্রিটে অবস্থিত উবার কানাডার সদর দপ্তরে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর