advertisement
advertisement

বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ

বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে গরম থেকে স্বস্তি পেতে আইসক্রিম খাচ্ছে শিশুরা। ২ মে ২০২৪

advertisement

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট খরা, বন্যা ও তীব্র তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছেন বিশ্বের প্রায় ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে আরও অর্থায়ন প্রয়োজন।ইউএনএইচসিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ও বাংলাদেশের মতো ভয়াবহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে জোরপূর্বক বাস্তুচ্যুত মোট জনগোষ্ঠীর প্রায় তিন-চতুর্থাংশ বসবাস করছেন।তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

এতে সংঘাত, বাস্তুচ্যুতি ও জলবায়ু পরিবর্তনের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে।এশিয়ার বিভিন্ন অংশেও খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর