রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (বাঁয়ে) সঙ্গে বৈঠক করেন ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি। রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে, ৫ নভেম্বর ২০২৬
ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার মস্কোয় এ বৈঠক হয়। এতে তাঁরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সমর্থন নিয়েও কথা হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি চিঠি পুতিনের হাতে তুলে দেন রেজায়ি। বৈঠকের পর রেজায়ি বলেন, পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।
এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে ইরানে গ্যাসের পাইপলাইন নির্মাণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।