advertisement
advertisement

এনসিপি নেতৃত্বের সঙ্গে সামান্তার বিরোধ চলছিল আগে থেকেই, এখন পদত্যাগে নানা প্রতিক্রিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
এনসিপি নেতৃত্বের সঙ্গে সামান্তার বিরোধ চলছিল আগে থেকেই, এখন পদত্যাগে নানা প্রতিক্রিয়া

এনসিপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন সামান্তা শারমিন

advertisement

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা জাতীয় নাগরিক কমিটি গঠন করলে এর মুখপাত্র হিসেবে বিভিন্ন কর্মসূচি, জনসংযোগ, টেলিভিশনের টক শোসহ নানা মাধ্যমে প্রতিনিধিত্ব করেন সামান্তা শারমিন। কিছুদিনের মধ্যেই এই তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও দেশ নিয়ে ভাবনা তুলে ধরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে এর জ্যেষ্ঠ নেতাদের একজন হিসেবেও সামান্তা ছিলেন রাজনীতিসচেতন ব্যক্তিদের নজরে।সেই সামান্তা শারমিন এখন অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দলটি ছেড়ে যাওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠেছে। হঠাৎ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

এ নিয়ে ফেসবুকে অনেকে নিজের মতো করে ব্যাখ্যা–বিশ্লেষণ করছেন।তবে খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপি নেতৃত্বের সঙ্গে সামান্তার মতাদর্শিক বিরোধ শুরু হয়েছিল প্রায় এক বছর আগে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর