advertisement
advertisement

মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শুক্রবার গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে

advertisement

মেয়াদ পূর্ণ করতে হলে বর্তমান সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আজ শুক্রবার বেলা ১১টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এ সভার আয়োজন করা হয়। রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতা–কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিয়ে যে ঐতিহাসিক ভুল করেছিলেন, তার কাফফারা বিএনপিকে দিতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর