advertisement
advertisement

১০ মাস পর পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল জাহাজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
১০ মাস পর পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল জাহাজ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা হয়ে জাহাজটি বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। আজ সকাল সাড়ে সাতটার দিকে

advertisement

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ৮০০ পর্যটক নিয়ে এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ কক্সবাজারের নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। জাহাজটিতে ২১ জন কর্মচারীসহ ৩৭ জন আছেন।আজ সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা হয়ে জাহাজটি বঙ্গোপসাগরে যাত্রা শুরু করে।

প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা একটার মধ্যে জাহাজটির সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর কথা। বেলা আড়াইটার দিকে পর্যটকদের নিয়ে জাহাজটি আবার কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়ার কথা আছে।

এ ছাড়া সেখানে রাতযাপন করতে ইচ্ছুক পর্যটকেরা হোটেল-রিসোর্টে থাকবেন।ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম জানান, সেন্ট মার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজ ভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর