advertisement
advertisement

ঢাকায় ভোরে আ.লীগের মিছিল থেকে আটক ৩: পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
ঢাকায় ভোরে আ.লীগের মিছিল থেকে আটক ৩: পুলিশ

হাতকড়া

advertisement

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে আজ বৃহস্পতিবার ভোরে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।পুলিশ বলছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওই মিছিল বের করে। ওই তিনজন ওই দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।খুদে বার্তায় বলা হয়, ভোরে মিছিলটি বের করা হয়। এ সময় তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর