advertisement
advertisement

আজকের বিনিময় হার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
আজকের বিনিময় হার

advertisement

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৩৫ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বাজারে মিশ্র প্রবণতা বিরাজ করছে। কিছু মুদ্রার দাম বেড়েছে; কিছু মুদ্রার কমেছে; কিছু অপরিবর্তিত আছে।

দাম বেড়েছে ইউরো, পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের। দাম কমেছে ইউয়ান ও সিঙ্গাপুরি ডলারের। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর