রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুলে স্থাপিত স্মার্ট ক্লাসরুম। আজ বৃহস্পতিবার সকালে
চীনের কাছ থেকে ১ লাখ ডলারের দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার পেয়েছে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল।
ক্লাসরুম দুটিতে কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন শিক্ষাসামগ্রী রয়েছে।আজ বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাসরুম দুটি উদ্বোধন করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ‘লাইটিং আপ দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে দুই দেশের দুই মন্ত্রী স্মার্ট ক্লাসরুম দুটি ঘুরে দেখেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।