advertisement
advertisement

বিয়েতে অতিথি আসবে না ভেবে অপরিচিতদের নিমন্ত্রণ, হাজির ১০ হাজার মানুষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
বিয়েতে অতিথি আসবে না ভেবে অপরিচিতদের নিমন্ত্রণ, হাজির ১০ হাজার মানুষ

৩১ অক্টোবর চীনের ইউনান প্রদেশে প্রেমিকা লুও চুইকে বিয়ে করেন শু চেংহং (বাঁয়ে)

advertisement

বিয়ের দিনটি ঘিরে কত স্বপ্নই না থাকে! পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে উঠবে চারপাশ। কিন্তু চীনের এক তরুণের মনে ছিল উল্টো দুশ্চিন্তা। তাঁর বিয়েতে অতিথি আসবে তো? ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা–ও ছিলেন না পাশে।

ফলে আত্মীয়স্বজনের উপস্থিতি ছাড়াই বিয়ের আয়োজন করতে হবে ভেবে মন খারাপ ছিল তাঁর৩১ অক্টোবর চীনের ইউনান প্রদেশে প্রেমিকা লুও চুইকে বিয়ে করেন শু চেংহং (বাঁয়ে)শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের বিয়ের নিমন্ত্রণ জানালেন তিনি। আশা করেছিলেন, হয়তো ১০ থেকে ২০ জন আসবেন। কিন্তু যা ঘটল, তা তাঁর কল্পনাকেও ছাড়িয়ে গেল। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন ১০ হাজারের বেশি মানুষ।

কেউ নিয়ে আসেন উপহার, কেউ খাবার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর