advertisement
advertisement

 ৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
 ৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই

‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে

advertisement

প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি দর্শকদের সামনে হাজির হচ্ছে রজনীকান্তর ‘জেলার ২’। বিশ্বজুড়ে ৮০০ কোটি রুপির বেশি আয় করে তামিল সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়া ছবিটি ১২ নভেম্বর থেকে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

যাঁরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারেননি কিংবা আবারও ঘরে বসে প্রিয় তারকার অ্যাকশন উপভোগ করতে চান, তাঁদের জন্য এবার খুলছে নতুন সুযোগ।রজনীকান্তর জনপ্রিয় চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ানকে ঘিরে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই আলোচনায়। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি ছবিটির বড় আকর্ষণ বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রশিল্পের তারকাদের উপস্থিতি। মোহনলাল, হৃতিক রোশন, বিজয় সেতুপতি ও শিবরাজকুমারের মতো তারকাদের এক ছবিতে দেখা গেছে।

এবার সেই তারকাবহুল অ্যাকশন-থ্রিলার পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের ঘরে।৮০০ কোটির মাইলফলক, তামিল সিনেমায় নতুন রেকর্ড‘জেলার ২’-এর বক্স অফিস সাফল্যই ছবিটিকে ওটিটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর