চ্যাটজিপিটি
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কাজ আরও সহজ করতে চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে ভয়েস–সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ না করেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে নিজেদের আয়-ব্যয়, লেনদেন ও সঞ্চয় সম্পর্কে জানতে পারবেন। চ্যাটবটের উত্তর শোনার সময় মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকছে।
ফলে ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন হবে স্বাভাবিক ও সাবলীল।ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ফিন্যান্সে যুক্ত হওয়া ভয়েস–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের সঙ্গে কথা বলার মতো করেই নিজেদের আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমান আর্থিক অবস্থা কেমন, কোথায় কত টাকা খরচ হচ্ছে কিংবা সঞ্চয়ের অগ্রগতি কতটুকু—এ ধরনের প্রশ্নের উত্তর জানতে আর লিখিত নির্দেশনা দিতে হবে না।
তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিজেদের আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।