advertisement
advertisement

বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ২৪ জনের মধ্যে কে পাবেন লাখ টাকা পুরস্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ২৪ জনের মধ্যে কে পাবেন লাখ টাকা পুরস্কার

দিঘিতে বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা করছেন শিকারিরা। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকালে জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এতে অংশ নিয়েছেন ২৪ জন। টিকিট বিক্রি থেকে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ২৪ হাজার টাকা। প্রতিযোগীদের জন্য আছে ৪ লাখ ৩৫ হাজার টাকার পাঁচটি পুরস্কার।সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল সোয়া ছয়টায়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

মাছশিকারিরা এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে। দিঘিতে ৫ থেকে ১০ কেজি ওজনের কাতলা মাছ আছে।সরেজমিনে দেখা যায়, দিঘির চারপাশে ২৪টি মাচায় বসেছেন শিকারিরা। লটারির মাধ্যমে তাঁদের আসন ঠিক করে দেওয়া হয়েছে। কেউ মাছের খাবার তৈরি করছেন, কেউ দিঘিতে বড়শি ফেলছেন। মাঝেমধ্যে কোনো মাচা থেকে ‘বড় মাছ, বড় মাছ’ বলে চিৎকার উঠছে। হইহুল্লোড় করছেন শিকারি ও তাঁদের লোকজন।

দিঘির চারপাশে ভিড় করেছেন দর্শকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর