চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র, ২৪ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়কে বেইজিংয়ের জন্য সুখবর মনে হতে পারে। তবে চীনা বিশ্লেষকদের সতর্কবার্তা হলো, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হওয়া ডোনাল্ড ট্রাম্প চীনের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারেন। বিশেষ করে তাইওয়ান ও চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণের প্রশ্নে তাঁর নীতি আরও কঠোর হতে পারে।
প্রেসিডেন্ট হিসেবে শেষ দুই বছরে এমন পদক্ষেপ নেওয়ার আশঙ্কা করছেন তাঁরা।৩ নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে ২০২৯ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিরোধিতাপূর্ণ কংগ্রেসের মুখোমুখি হতে হবে ট্রাম্পকে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরাজয়ের জন্য ইরানের সঙ্গে যুদ্ধকে দায়ী করেছেন। ওই যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে।
পরে ভ্যান্সের এই মূল্যায়নের সঙ্গে একমত হন ট্রাম্পও।এই রাজনৈতিক ধাক্কা এসেছে ট্রাম্পের চীন সফরের মাত্র দুই সপ্তাহ আগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।