বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনের ছয়তলার একটি কক্ষের সামনে রাখা কয়েক জোড়া জুতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ৫ নভেম্বর
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনের ছয়তলার একটি কক্ষের সামনে কয়েক জোড়া জুতা। পাশে রাখা ময়লার ঝুড়ি। দরজায় নক করতেই এক নারী দরজা খুলে দেন। ভেতরে দেখা যায়, কক্ষটিতে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। চারদিকে মেলে রাখা কাপড়চোপড়। খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক গাড়িচালক।
একাডেমির গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক ভবনে বাইরের একজন ব্যক্তির পরিবার নিয়ে থাকার বিষয়টি কর্তৃপক্ষের অজানা নয়। বরং বিষয়টি জানার পর মহাপরিচালক কক্ষটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। এরপরও সেখানে বসবাস অব্যাহত আছে। তবে প্রশাসনিক ভবনের একটি কক্ষে পরিবার নিয়ে থাকার অনুমতি কে দিয়েছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেননি। ৫ নভেম্বর ওই কক্ষে বসবাসকারী নারীর সঙ্গে কথা হয় প্রথম আলোর।
তিনি বলেন, পরিবার নিয়ে তাঁরা সেখানে তিন মাস ধরে বসবাস করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।