মানুষের জীবন যেন এক দীর্ঘ সফর। এই সফরে কত আয়োজন, কত স্বপ্ন, কত চেষ্টা। কেউ গড়েন বিশাল অট্টালিকা, কেউ সঞ্চয় করেন বিপুল সম্পদ, কেউবা জীবনভর ছুটে চলেন সম্মান ও প্রতিষ্ঠার পেছনে।পরিবার-পরিজন, আত্মীয়স্বজন আর প্রিয়জনদের ঘিরে কেটে যায় জীবনের সময়। অথচ এত আয়োজনের মাঝে মানুষ ভুলে যায়, তার এই পথচলা চিরস্থায়ী নয়।একদিন সব ব্যস্ততা থেমে যাবে, জীবনের হিসাব গুটিয়ে নিতে হবে। সবকিছু পেছনে পড়ে থাকবে। কিছুই সঙ্গে যাবে না।
একাই পাড়ি দিতে হবে সেই অনন্তযাত্রা।বিদায়বেলায় সত্য প্রকাশ পাবে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজনেরা ছুটে আসে। কেউ প্রিয় মানুষটির মুখের দিকে তাকিয়ে অশ্রু ঝরায়, কেউ স্মৃতিচারণা করে, কেউবা শোকে বাক্রুদ্ধ হয়ে পড়ে। যে মানুষটি এত দিন সবার সঙ্গে হাসি-আনন্দে সময় কাটিয়েছে, সংসারের দায়িত্ব সামলেছে, ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা করেছে, আজ তাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হবে।
পড়ে থাকবে তার ঘর, সম্পদ, অসমাপ্ত কাজ আর অসংখ্য স্মৃতি।শুরু হবে তার জীবনের নতুন অধ্যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।