advertisement
advertisement

ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা

এসএসসির পর এইচএসসি পরীক্ষাতেও জিপিএ–৫ পেল রুকাইয়া পারভীন।

advertisement

প্রকৌশলী হওয়ার অধরা স্বপ্ন পূরণ করতে নিজের মেধা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে এক ধাপ এগিয়ে গেলেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের রুকাইয়া পারভীন। এসএসসির ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন তিনি।

‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির সহায়তায় উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে এই কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছেন রুকাইয়া। তাঁর এই ধারাবাহিক ভালো ফলাফল ও অদম্য ইচ্ছাশক্তির মূল্যায়ন করে স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট।ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের রকিব মল্লিক ও লাভলী ইয়াসমিন দম্পতির তিন মেয়ের মধ্যে সবার ছোট রুকাইয়া।

তাঁর বাবা রকিব মল্লিক পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইকচালক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর