মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের কথা ভাবছেন বলে জানা গেছে।
কংগ্রেসের দুই কক্ষের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনের কয়েকটি সূত্র ইঙ্গিত দিচ্ছে, রুবিও সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের অবস্থান শক্ত করতে ইরান যুদ্ধসহ প্রশাসনের নানা নীতি থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছেন।আটলান্টিকের দুই পাড়েই মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে জল্পনা চলছে।
ধারণা করা হচ্ছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতেই তিনি পদত্যাগ করবেন।সূত্রগুলো বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তথা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ২০২৮ সালের নভেম্বরে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।