টেস্টের সাদা পোশাকে আর দেখা যাবে না শামিকে
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ শামি। গতকাল ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানান ৩৬ বছর বয়সী ভারতীয় এ পেসার।কলকাতায় ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক শামির। ১৩ বছর পর এই সংস্করণে নিজের অভিষেকের দিনে অবসরের সিদ্ধান্ত জানালেন। ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় শামি বলেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই টুপি, এই বল আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে।
সব চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়ার সময় বারবার উঠে দাঁড়িয়েছি। চোট পেয়েছি। কিন্তু এই ব্যাজের (দেশের প্রতিনিধিত্বের প্রতীক) জন্য আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। তাই এই ১৩ বছরের যাত্রাটা খুব ভালো কেটেছে।
কোচ, ট্রেনার, ফিজিও ও সামান্যতম অবদান যাঁদের রয়েছে, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।’টেস্টে ১৩ বছরের যাত্রার ইতি টেনে শামি বলেন, ‘আপনাদের সবাইকে, সব ভক্তকে অনেক ধন্যবাদ, যাঁরা ক্রিকেটকে এত ভালোবেসে এই নামটিকে এই পর্যন্ত নিয়ে এসেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।