advertisement
advertisement

গভীর সমুদ্রে বিশাল পাথর ফেলছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস, কেন...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
গভীর সমুদ্রে বিশাল পাথর ফেলছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস, কেন...

জাহাজ থেকে সমুদ্রে ফেলা হচ্ছে বিশাল পাথর

advertisement

বটম ট্রলিং পদ্ধতিতে সমুদ্রের তলদেশে ভারী জাল ফেলে মাছ ধরা হয়, যা পানির নিচে থাকা উদ্ভিদ ও প্রজাতিগুলোর ক্ষতি করে। মাছ ধরার এই পদ্ধতির কারণে গভীর সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে; আর তাই জীববৈচিত্র্য বাঁচাতে গভীর সমুদ্রে বড় বড় পাথর ফেলে বাধা তৈরি করছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। সম্প্রতি সেই কাজের অংশ হিসেবে ইংল্যান্ডের পূর্ব উপকূলে ৯টি বিশাল পাথর ফেলেছে সংগঠনটি।

মাছ ধরার জাহাজের বটম ট্রলিং প্রক্রিয়া ব্যাহত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।গ্রিনপিস দাবি করেছে, তারা সাউদার্ন নর্থ সি মেরিন প্রটেক্টেড এরিয়ার ১১৬ বর্গকিলোমিটার এলাকা বটম ট্রলিংমুক্ত করেছে। রাজনীতিবিদদের সঙ্গে বছরের পর বছর বৈঠক করেও অগ্রগতি ছিল মন্থর। তাই তারা অনুমতি ছাড়াই শেষ উপায় হিসেবে সমুদ্রে পাথর ফেলেছে।গ্রিনপিসের তথ্যমতে, সমুদ্রের তলদেশ সেচে মাছ সংগ্রহের কারণে নতুন সংকট তৈরি হচ্ছে।

এই পদ্ধতি অনেক মাছের খাদ্যসংকট তৈরি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর