তেঘাজা ০০১ উল্কা
বিজ্ঞানীরা পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের অন্যতম প্রাচীন একটি শিলা শনাক্ত করেছেন। শিলাটি লাল গ্রহের আদি ইতিহাস সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করছে। এর মধ্যে অন্তত ৪১০ কোটি বছর আগে পানির প্রভাবে গ্রহটির ভূত্বক পরিবর্তনের প্রমাণ রয়েছে।তেঘাজা ০০১ নামে পরিচিত গোলাপি রঙের এ উল্কার অনন্য রাসায়নিক গঠন শিলাটিকে মঙ্গল গ্রহের পূর্বে অধ্যয়ন করা অন্যান্য নমুনা থেকে সম্পূর্ণ আলাদা করেছে।
ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্ল্যানেটারি সায়েন্টিস্ট ইয়াং লিউ জানান, এটি মঙ্গল গ্রহের অত্যন্ত বিরল ও প্রাচীন একটি উল্কা। শিলাটি গবেষকদের মঙ্গল গ্রহের আদি ভূত্বক ও ম্যান্টল স্তর গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ করে দিচ্ছে। সে সময় পৃথিবীতে সবেমাত্র জীবনের সূচনা হয়েছিল। বিজ্ঞানীদের মতে, এ উল্কা গরম পাথরের অভ্যন্তরীণ স্তর ম্যান্টল থেকে উদ্ভূত ম্যাগমা দিয়ে গঠিত হয়েছিল।
পরবর্তীকালে তা বাইরের ভূত্বকের অংশে পরিণত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।