ফ্যাশন-সচেতন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘প্রহার’-এর প্রচারণায় অংশ নিয়ে কালো শাড়িতে এক অনবদ্য লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি তাঁর এই সাজ নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।ওয়ামিকার পরনে ছিল কালো শাড়ি। তবে সাধারণ এই শাড়ির মূল আকর্ষণ এর জমকালো পাড়।পুরো বর্ডার জুড়ে ফুটে উঠেছে বিভিন্ন রঙের সিকুইন, স্টোন ও বিডসের কাজ ।
শাড়ির সঙ্গে বৈপরীত্য তৈরি করতে সুন্দরী বেছে নিয়েছেন স্লিভলেস স্ট্র্যাপি ভেলভেট ব্লাউজ।
সুইটহার্ট নেকলাইন ও ভেলভেটের আভিজাত্য তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা।আশির দশকের ম্যাক্সিমালিস্ট ও রেট্রো গ্ল্যামারের আবহ ফুটিয়ে তুলতে চুলে রেখেছিলেন ভলিউমিনাস সফট কার্ল।নিখুঁত উইংড আইলাইনার ও কাজলে টানা টানা চোখ দুটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।সঙ্গে ন্যাচারাল গোলাপি লিপস্টিক ও গালে হালকা ব্লাশের ছোঁয়া মেকআপ পরিপূর্ন করেছে ।তবে সাজের অন্যতম আকর্ষণ ছিল গয়না নির্বাচন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।