নিউগিনি আবাসন প্রকল্পের সামনে বেশকিছু লোকজনকে জড়ো হতে দেখা যায়। ৭ নভেম্বর
রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় আজ শনিবার বিকেলে নিউগিনি প্রপার্টিজের ভেতরে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ, চারজন নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে ভাঙচুর ও মারামারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৪ জনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, মারামারিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।