অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যান
পুরোনো ক্ষত শুকিয়ে গিয়েছিল। অন্তত ড্যারেন লেম্যানের কাছে তা-ই মনে হচ্ছিল। ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি পেছনে ফেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটও এগিয়ে গেছে অনেকটা পথ। কিন্তু উসমান খাজার আসন্ন আত্মজীবনী যেন আবার খুলে দিয়েছে সেই পুরোনো ক্ষত। বইয়ে নতুন কিছু তথ্য সামনে আনার কথা জানিয়েছেন খাজা।
আর তাতেই অস্বস্তিতে পড়েছেন সেই সময়ের অস্ট্রেলিয়া কোচ লেম্যান।খাজার দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা দলের সবাই জানতেন। তবে খাজার এই বক্তব্যের সঙ্গে একমত নন লেম্যান। শুধু তা-ই নয়, আত্মজীবনীতে এসব কথা প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর ধারণা, বইয়ে এসব লেখার জন্য খাজা ‘অনেক টাকা’ পাচ্ছেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে লেম্যান বলেছেন, দলের সবাই বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে জানতেন বলে তিনি মনে করেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।