advertisement
advertisement

বাংলা সাহিত্যের জাপানি অনুবাদক কিওকো নিওয়ার চোখে শামসুর রাহমান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
বাংলা সাহিত্যের জাপানি অনুবাদক কিওকো নিওয়ার চোখে শামসুর রাহমান

শামসুর রাহমান ও কিওকো নিওয়ার ছবি অবলম্বনে

advertisement

‘আমার দেখা শামসুর রাহমান’ শিরোনামে বাংলা সাহিত্যের জাপানি অনুবাদক কিওকো নিওয়ার এ লেখা প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় ২০০৬ সালের ৩ নভেম্বর। আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলোআমি যখন একবার কয়েক সপ্তাহ ধরে কলকাতায় থেকেছি, তখন প্রথমবার শামসুর রাহমানের কবিতার একটি বই পড়ি। মনে হয় ১৯৯৩ সালের কথা। কাগজপত্রে রিভিউ পড়ে তত্ক্ষণাৎ দোকানে গিয়ে বইটা কিনে নিয়েছিলাম।

পড়তে পড়তে, অজানা শব্দ বা ভাষার ব্যতিক্রমী প্রকাশভঙ্গি মাঝেমধ্যে থাকলেও কবিতাগুলো সহজেই আমার মনের ভেতরে ঢুকে যায় এবং শেষ পর্যন্ত সে বইটা আমার মনকে গভীরভাবে প্রভাবিত করে। বইয়ের নাম ছিল ‘হরিণের হাড়’। জানি না, এই কাব্যগ্রন্থকে মহান সে কবির বহুসংখ্যক রচনার মধ্যে বিশেষ শ্রেষ্ঠ বলা যায় কি না। আর এ ছাড়া বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অনেক রচনাও যে তাঁর নিশ্চয় আছে, তা–ও জানি।

তবে আমার কাছে এই বইটাই এখন পর্যন্ত যে কারণে বিশেষ স্থান দখল করে আছে তা হলো, শামসুর রাহমানের এই বই আমি প্রথম পড়ি এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের কবিতার জগৎ আমার সামনে উন্মুক্ত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর