advertisement
advertisement

‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত

শাহরুখ খান

advertisement

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার গান ‘তু মিল যায়ে’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রকাশের পাঁচ দিনের মধ্যেই গানটির ইউটিউব ভিউ ছাড়িয়েছে ছয় কোটি। তবে প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে উঠেছে সুর নকলের অভিযোগ। এক শ্রোতার দাবি, গানটির সুরের সঙ্গে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের জনপ্রিয় গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র মিল রয়েছে।

বিষয়টি নিয়ে মৌসুমী ভৌমিককে সামাজিক মাধ্যমে ট্যাগও করেন ওই শ্রোতা; কিন্তু অভিযোগের জবাবে মৌসুমী যা বলেছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।‘তু মিল যায়ে’ গানে শাহরুখ ও দীপিকা।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৌসুমী ভৌমিকের এক ভক্ত সামাজিক মাধ্যমে ‘তু মিল যায়ে’ গানের সুরের সঙ্গে তাঁর ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের মিল খুঁজে পাওয়ার কথা জানান। পোস্টে মৌসুমীকে ট্যাগ করে বিষয়টি তাঁর নজরেও আনেন।

জবাবে সুর চুরির অভিযোগকে সরাসরি সমর্থন না করে নিজের সংগীতভাবনা ও সুরের উৎস নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এই শিল্পী।মৌসুমী ভৌমিক লেখেন, ‘তুমি আমায় জানাতে চেয়েছ বলেই নিশ্চয়ই ট্যাগ করেছ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর