আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক থেকে
আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক থেকেবাবার পরিচালনায় ‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তবে এই ছবিতে কাজের পারিশ্রমিক প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, সিনেমাটি নিজের মনে করেছি। সেখানে পারিশ্রমিক নিয়ে খুব একটা ভাবিনি।ভাবনা বলেন,‘এই প্রথম বাবার ডিরেকশনে কাজ করেছি। সিনেমাটিকে আমি নিজের মনে করেছি। এখানে পারিশ্রমিক নেওয়ার কী থাকতে পারে, বাবার মানে তো সবই আমার। নিজের কাজে কেউ পারিশ্রমিক নেয়।
আমিও সিনেমায় কোনো পারিশ্রমিক নিইনি। গল্পটা আমার অনেক পছন্দের ছিল, এটাই আমার উপহার। সিনেমাতে কাজ করাটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’সিনেমার একটি লুকে ভাবনা। ছবি: শিল্পীর সৌজন্যেভাবনা জানালেন, পারিবারিক সম্পর্কের কারণে নয়; বরং বাবার পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাকে বিশেষভাবে দেখেছেন তিনি। বাবা পরিচালকের দায়িত্বে, আর মেয়ে অভিনয়শিল্পী, ‘যাপিত জীবন’-এর শুটিংয়ে তাঁদের এই নতুন অভিজ্ঞতাই ছিল আলাদা।
তাঁর কথায়, এই অভিজ্ঞতার মূল্য পারিশ্রমিকের চেয়েও বেশি।ভাবনা জানান, এই সিনেমা ইতিহাসে থেকে যাওয়ার মতো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।