আবদুল আল-সাইদ
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি (পিএসি) গঠন করেছেন আবদুল আল-সাইয়েদ।রাজনৈতিক অ্যাকশন কমিটি হলো এমন সংগঠন, যা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারের জন্য অর্থ সংগ্রহ ও ব্যয় করে।গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে (এফইসি) জমা দেওয়া নথিতে দেখা গেছে, আবদুল আল-সাইয়েদের পৃষ্ঠপোষকতায় ‘হাবিবি পিএসি’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি নিবন্ধিত হয়েছে।
এ ধরনের কমিটি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনী প্রচার কমিটি থেকে আলাদা।আরবি শব্দ ‘হাবিবি’র অর্থ প্রিয় বা ভালোবাসার মানুষ। নির্বাচনী প্রচারের সময় শব্দটি প্রায়ই ব্যবহার করতেন আল-সাইয়েদ। ডেট্রয়েটে বিজয়ী ভাষণেও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উদ্দেশে বলেন, ‘জেডি, হাবিবি, ভাগ্যের কী নির্মম পরিহাস।
আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’গত মঙ্গলবারের নির্বাচনের পর নতুন নির্বাচিত ডেমোক্র্যাটদের মধ্যে আরও কয়েকজন রাজনৈতিক অ্যাকশন কমিটি নিবন্ধন করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।