advertisement
advertisement

বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন  বললেন মোরছালিন

শেখ মোরছালিন

advertisement

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেছে বাংলাদেশ। তৈরি করেছে গোলের বেশ কয়েকটি সুযোগ। কিন্তু সেসব সুযোগের বেশির ভাগই কাজে লাগানো যায়নি। শেষ পর্যন্ত জয় এসেছে মাত্র ১-০ গোলে। তাতে গোলের জন্য আক্ষেপই থাকার কথা। তবে গোলের জন্য আক্ষেপ থাকলেও শেখ মোরছালিনের কাছে প্রথম ম্যাচে বেশি গোল না হওয়াটা একদিক থেকে ভালোই হয়েছে!ভুটানের বিপক্ষে জয়ের পর ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সেই ম্যাচ সামনে রেখে আজ এবিজি স্পোর্টস সিটির অনুশীলন মাঠে অনুশীলন করেছে দল। অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভুটান ম্যাচে বেশি গোল না হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখেছেন মোরছালিন। তাঁর কথায়, ‘একদিক থেকে আমি মনে করি, ভালোই হয়েছে। অনেক সময় বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে (হাসি)। তেমন কিছুর সুযোগ নেই।

আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত।’জ্বরে আক্রান্ত হওয়ায় ভুটানের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি মোরছালিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর