যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে নির্বাচনের আগের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন আবদুল আল-সাইয়েদের স্ত্রী চিকিৎসক সারা জুকাকু। বক্তব্য শেষে মঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন আল-সাইয়েদ। ২ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল আল-সাইয়েদ। গুরুত্বপূর্ণ একটি দোদুল্যমান অঙ্গরাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। তাঁর এ জয়ে আনন্দে মেতেছেন ভারতের কর্ণাটক রাজ্যে থাকা শ্বশুরবাড়ির লোকজনও।
তাঁদের কাছে আল-সাইয়েদ শুধু যুক্তরাষ্ট্রের একজন নবনির্বাচিত সিনেটর নন, তিনি তাঁদের পরিবারেরই একজন ‘কর্ণাটকের জামাই’। মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান চিকিৎসক আবদুল আল-সাইয়েদ। তাঁর স্ত্রী সারা জুকাকু পেশায় একজন মনোরোগ চিকিৎসক। সারার পরিবারের শিকড় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে।যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আল-সাইয়েদ ও সারার পরিচয় হয়। পরে ২০০৬ সালে তাঁরা বিয়ে করেন।সারার জন্ম ও বেড়ে ওঠা মিশিগানে।
তবে তাঁর আত্মীয়স্বজনের বসবাস এখনো ভারতের কর্ণাটকের ভাটকল শহরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।