নূর মোহাম্মদ আরাফাতের কোলে তার ভাই আবু বক্কর। গত বৃহস্পতিবার মৃত্যু হয় আরাফাতের, এখনো লাইফ সাপোর্টে বক্কর
গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল ১০ বছরের নূর মোহাম্মদ আরাফাত। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শুয়ে জানিয়েছিল, সে ভালো আছে। পরদিন শুক্রবার তার আর কোনো সাড়া মেলেনি। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরাফাতের। গতকাল সন্ধ্যায় ছেলেকে কবরে শুইয়ে আবারও হাসপাতালে ছুটে আসেন বাবা মোহাম্মদ কবির। ছেলে আরাফাতের জন্য যেন শোক করারও অবকাশ নেই তাঁর।
কারণ, ১০ মাস বয়সী তাঁর আরেক ছেলে হাসপাতালের লাইফ সাপোর্টে। সেও ওই তিন রোগে আক্রান্ত। এক ছেলেকে দাফন করে আরেক ছেলেকে বাঁচানোর অপেক্ষায় এখন কবির। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর ওরফে আরবের শয্যাপাশে কাটছে তাঁর সময়। চিকিৎসকেরা শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন তাঁকে। তবু আশা ছাড়তে পারছেন না এই বাবা।আজ শনিবার বিকেলে কথা হয় মোহাম্মদ কবিরের সঙ্গে।
কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।