advertisement
advertisement

পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে ঢাকায় সাহিত্য আলোচনা অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে ঢাকায় সাহিত্য আলোচনা অনুষ্ঠিত

advertisement

বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং পোল্যান্ডের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের পাঠক ও সাহিত্যপ্রেমীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকেরা’ (Literary Talk: Nobel Laureates of Poland) শীর্ষক বিশেষ সাহিত্য আলোচনা অনুষ্ঠান।

‘পোলিশ কালচার ইন বাংলাদেশ’–এর আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সাহিত্যসভায় পোল্যান্ডের পাঁচজন নোবেলজয়ী সাহিত্যিকের জীবন, সাহিত্যকর্ম, সৃজনশীল দর্শন এবং বিশ্বসাহিত্যে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত পিওত্র আন্তোনি শভিতালস্কি। অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

বক্তব্যে তিনি সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক পরিচয় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোলিশ ইনস্টিটিউট, নয়াদিল্লির পরিচালক মাউগোঝাতা ভেইসিস।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর