advertisement
advertisement

ফ্ল্যাট কেনার আগে আইনের যে বিষয়গুলো জানা জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
ফ্ল্যাট কেনার আগে আইনের যে বিষয়গুলো জানা জরুরি

ফ্ল্যাট কেনার সময় শুধু বাড়ির নকশা, অবস্থান বা দাম দেখলেই হয় না। ফ্ল্যাটটির মালিকানা, দলিলপত্র, অনুমোদন, বন্ধক, রেজিস্ট্রেশন ও চুক্তির শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি

advertisement

দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে ঢাকার উপকণ্ঠে একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবীণ মজুমদার। বিক্রেতার দেওয়া কাগজপত্র দেখে তাঁর মনে হয়েছিল, সবকিছু ঠিকঠাকই আছে। চুক্তি ও রেজিস্ট্রেশনের পরও তিনি স্বস্তিতে ছিলেন; কিন্তু কয়েক মাস পর জানতে পারেন, ফ্ল্যাটের জমির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। যে সম্পত্তিকে নিজের স্থায়ী ঠিকানা ভেবেছিলেন, সেটিই তখন তাঁর জন্য হয়ে ওঠে আইনি অনিশ্চয়তার কারণ।

অবসরপ্রাপ্ত চাকরিজীবী প্রবীণ মজুমদারের মতো এমন ঘটনা যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে।

সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট কেনার সময় শুধু বাড়ির নকশা, অবস্থান বা দাম দেখলেই হয় না; ফ্ল্যাটটির মালিকানা, দলিলপত্র, অনুমোদন, বন্ধক, রেজিস্ট্রেশন এবং চুক্তির শর্ত—সবকিছু ভালোভাবে যাচাই করা জরুরি।কাগজপত্র যাচাইয়ে সতর্কতাবাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের মতে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতাকে কোনোভাবেই তাড়াহুড়া করা উচিত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর