advertisement
advertisement

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে বাংলাদেশের ব্রোঞ্জপদক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে বাংলাদেশের ব্রোঞ্জপদক

advertisement

৫ম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে একটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রিদওয়ান মোশাররফ।

সম্মানজনক স্বীকৃতি পেয়েছে গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনোভা ইয়ানা চৌধুরী।চলতি বছর ১-৮ নভেম্বর থাইল্যান্ডের উবোন রাতচাতানি শহরে অনুষ্ঠিত হয়েছে এবারের অলিম্পিয়াড। এতে বিশ্বের ২৫টি দেশের ১০৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের ৫৩ জন দলনেতা ও পর্যবেক্ষকও অংশ নিয়েছেন এই আয়োজনে।

সব মিলিয়ে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ১৫৭।অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হয় ২ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর