advertisement
advertisement

অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ

সংঘর্ষের সময় হেলমেট পরা এক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সদরের বিজনা সেতু এলাকায়

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা যুবককে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। অস্ত্রধারী ওই যুবক প্রতিপক্ষের লোক বলেও দাবি করছে উভয় পক্ষ। গতকাল শনিবার বিকেল সোয়া চারটার দিকে পৃথক কর্মসূচি থেকে কসবা উপজেলা সদরের বিজনা সেতু এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন।সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে হলুদ শার্ট ও কালো হেলমেটধারী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া দিতে দেখা যায়। তাঁর আশপাশের লোকজনের হাতে ছিল লাঠিসোঁটা। প্রতিপক্ষের লোকজনের হাতেও লাঠিসোঁটা দেখা যায়।শনিবারের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

আজ রোববার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর