advertisement
advertisement

বিয়েতে যাচ্ছিলেন, ব্যাগে ছিল ৫০ লাখ টাকার স্বর্ণালংকার, ছিনতাইয়ের পর উদ্ধার যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
বিয়েতে যাচ্ছিলেন, ব্যাগে ছিল ৫০ লাখ টাকার স্বর্ণালংকার, ছিনতাইয়ের পর উদ্ধার যেভাবে

উদ্ধার হওয়া স্বর্ণালংকার। রোববার চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে তোলা

advertisement

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ফাতেমা আক্তার। চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোরে চাঁদপুর রেলস্টেশনে যান তিনি। ছিনতাইয়ের শঙ্কায় স্বজনদের সব স্বর্ণালংকার ও টাকাপয়সা একটি ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন ফাতেমা।

রেলস্টেশন থেকে সেই ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় মামলা করার পর চাঁদপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়া নদীর একটি পন্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুরওই নারীর ব্যাগে ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর