advertisement
advertisement

ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে

দুর্ঘটনায় তিন টুকরো হয়ে যায় ইজিবাইকটি। আজ দুপুরে চকরিয়ায়

advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ছয় মাস বয়সী মোহাম্মদ আরহাম। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় ইজিবাইকচালকসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরহামের মা, খালা ও তিন বছর বয়সী বোন।

শিশুটির চাচা ইরফান উদ্দিন প্রথম আলোকে বলেন, অসুস্থ আরহামকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন মা ফাহমিদা ইয়াসমিন (২৩)। ইজিবাইকে মায়ের কোলে ছিল শিশুটি। সঙ্গে ছিলেন বড় বোন ও তিন বছর বয়সী মেয়ে; কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁদের।নিহত আরহামের মা ফাহমিদা ইয়াসমিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিনের স্ত্রী।

আহত অন্যরা হলেন ফাহমিদার বড় বোন উর্মি আকতার (৩৪), মেয়ে আরিশা জান্নাত (৩) এবং ইজিবাইকচালক জাফর আলম (৫৫)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর