advertisement
advertisement

দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব

গোলের পর পাকিস্তানের নাজিবের (সাদা জার্সি, ৬ নম্বর) উল্লাস।

advertisement

ফুটবলে নতুন তারকার জন্ম হতে কখনো কখনো খুব বেশি সময় লাগে না। একটি গোলই বদলে দিতে পারে পরিচিতি। আর পরপর তিনটি গোল? সেটি তো আগমনী বার্তা দেওয়ার জন্য যথেষ্ট। সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড নাজিব উল্লাহর গল্পটা এখন তেমনই। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে এসে করলেন জোড়া গোল।

তাঁর গোলেই নতুন করে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান।গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় নাজিবের। সেই ম্যাচে গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন এই তরুণ। আজ মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও আলো ছড়ালেন তিনি। তাঁর জোড়া গোলেই জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।ভারতের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হেরে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছিল।

আজকের জয়ে সেই সম্ভাবনা আবার তৈরি হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর