advertisement
advertisement

শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন

শিশুদের অল্প বয়সেই বয়স্কদের মতো টাইপ–২ ডায়াবেটিস দেখা দিতে পারে

advertisement

প্রচলতি ধারণা হচ্ছে, কেবল বড়রাই টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে। শিশুরা সাধারণত টাইপ–১ ডায়াবেটিসে ভোগে এবং এর হার খুবই কম। কিন্তু বর্তমানে শিশু–কিশোরদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়ে চলেছে। কেন? ১. স্থূলতা: সম্প্রতি বিশ্বজুড়ে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতা বা অতিরিক্ত ওজন বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

শরীরের অতিরিক্ত ওজন, বিশেষ করে ভিসারাল ফ্যাট বা অভ্যন্তরীণ চর্বি জমা হওয়া ইনসুলিনের সংবেদনশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং টাইপ–২ ডায়াবেটিসের অন্যতম কারণ হলো এই ইনসুলিন রেজিস্ট্যান্স। ২. নিষ্ক্রিয় জীবনযাপন ও স্ক্রিন টাইম: এই সময়ে শিশু–কিশোরদের শারীরিক পরিশ্রম বা খেলাধুলার প্রবণতা কমে গেছে এবং মূলত দীর্ঘ সময় স্ক্রিনের (মোবাইল, কম্পিউটার বা টিভি) সামনে কাটানোর মধ্যে সীমিত হয়ে পড়েছে।

শারীরিক নিষ্ক্রিয়তা শরীরের স্বাভাবিক মাত্রায় গ্লুকোজ ভেঙে শক্তি তৈরির প্রক্রিয়া ব্যাহত করে এবং ইনসুলিনের সংবেদনশীলতা কমিয়ে দেয়।৩. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, পরিশোধিত শর্করা এবং চিনি বা কর্ন-সিরাপ যুক্ত মিষ্টি পানীয়ের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা অতিরিক্ত ওজন ও অগ্ন্যাশয়ের ওপর বিপাকীয় চাপ সৃষ্টির পেছনে ভূমিকা রাখে।৪. বয়ঃসন্ধি ও হরমোনগত পরিবর্তন: বয়ঃসন্ধিকালের স্বাভাবিক শারীরিক পরিবর্তনের কারণে ইনসুলিনের কার্যকারিতা কিছুটা কমে যায়।...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর