advertisement
advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ পেল শিখো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ পেল শিখো

কৌশলগত বিনিয়োগের অর্থে শিখো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ডিজিটাল পাঠ উপকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে চায়

advertisement

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকার কৌশলগত বিনিয়োগ পেয়েছে দেশের শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘শিখো’। এই অর্থে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ডিজিটাল পাঠ উপকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পাঠ উপকরণ তৈরির অভিজ্ঞতা রয়েছে শিখোর।

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শহর ও গ্রামের শিক্ষকদের হাতে এমন উপকরণ তুলে দিতে চায় প্রতিষ্ঠানটি, যা তাঁরা সরাসরি ক্লাসে ব্যবহার করতে পারবেন।এসটিএস গ্রুপের কয়েকটি ব্যবসায়ী পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছেন। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) ও গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এসটিএস গ্রুপের শিক্ষা কার্যক্রমের অংশ।

পাশাপাশি সিঙ্গাপুরের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘ওয়েভমেকার পার্টনার্স’ও আগের ধারাবাহিকতায় নতুন করে বিনিয়োগ করেছে।শিখো জানিয়েছে, নতুন এই বিনিয়োগের ফলে আন্তর্জাতিক পুঁজির পাশাপাশি দেশের শিক্ষা খাতে বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের যোগাযোগও কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর