advertisement
advertisement

বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান টার্মিনাল

advertisement

সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর থেকে টানা চার দিন সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাসের সরবরাহ কমে যায় ৪০ কোটি ঘনফুটের বেশি। আজ শনিবার দুপুরে সামিটের টার্মিনাল চালু হয়েছে।বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরুর কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণকাজ শেষে আজ বেলা ১টায় সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু করেছে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট।আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে।

একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি সামিটের।পেট্রোবাংলা বলছে, দুটি টার্মিনাল মিলে গ্যাস সরবরাহের সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর