advertisement
advertisement

নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, এক দিনেও মেলেনি পরিচয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, এক দিনেও মেলেনি পরিচয়

লাশ

advertisement

নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নরসিংদী রেলস্টেশনের দুই প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর বা তার বেশি। তাঁর পরনে ছিল কালো শার্ট ও লুঙ্গি।রেলওয়ে পুলিশ জানায়, নরসিংদী সরকারি কলেজের তিন শিক্ষার্থী ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করেন।

পরে তাঁদের সহযোগিতায় অটোরিকশায় ওই ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল জানিয়ে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর