advertisement
advertisement

মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসনে রদবদল আনতে যাচ্ছেন তিনি।‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের জায়গায় তিনি বসালেন কট্টর অভিবাসনবিরোধী স্টিফেন মিলারকে।রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের কাছে হারের পর ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকার দেন।

এ সময় ‘সিক্সটি মিনিটস’-এর সঞ্চালক রস ডৌথাট তাঁকে প্রশ্নে করেন, তিনি মন্ত্রিসভার কাউকে ছাঁটাই করার কথা ভাবছেন কি না। জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আমি ভাবছি। কিছুটা হলেও ভাবছি।’ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার মন্ত্রিসভার সদস্যদের ভালোবাসি। আমি মনে করি তাঁরা ভালো করছেন। তবে আমি...হয়তো কিছু পরিবর্তন আনব।’ট্রাম্প ইঙ্গিত দেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আপাতত নিরাপদ আছেন।

অবশ্য সিবিএস নিউজ আগে প্রতিবেদন করেছিল, এই সপ্তাহে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছিলেন, পেন্টাগন প্রধানকে স্বপদে বহাল রাখা উচিত কি না।ডৌথাট প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, হেগসেথের ওপর তাঁর আস্থা আছে কি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর