advertisement
advertisement

মানসিক রোগীর চরিত্র আর মারধরের অভিযোগ: বিরোধে জড়ানো দুই অভিনেত্রী ফ্যাশন দ্বৈরথেও কম যান না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
মানসিক রোগীর চরিত্র আর মারধরের অভিযোগ: বিরোধে জড়ানো দুই অভিনেত্রী ফ্যাশন দ্বৈরথেও কম যান না

ভ্রমণ ফ্যাশনে প্রায়ই নজর কাড়েন তিশা। পরেছেন আইস ব্লু ওয়ান শোল্ডার বডিকন ড্রেস

advertisement

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে জনপ্রিয় দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। জানা যায়, পুতুলের বিয়ে নাটকে মানসিক রোগীর চরিত্রে ইম্প্রোভাইজেশন আর মারমারির পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তানজিন তিশা ও সামিয়া অথৈ। এরপর সামাজিক মাধ্যমে বিরোধে জড়ান দুজনেই। আপস বা মীমাংসার বদলে এখন কঠোর সিদ্ধান্তের কবলে পড়লেন তাঁরা।

নাটকের গণ্ডী পেরিয়ে সামাজিক মাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় তিশা ও অথৈ। প্রায়ই নানা লুকে শেয়ার করেন নিজেদের ফ্যাশন মুহূর্তগুলো। তাদের দুজনেরই ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রচুর অনুসারী। ছবিগুলো কমেন্ট ও রিয়্যাকশনে ভেসে যায় প্রায়ই। ভ্রমণ ফ্যাশনে প্রায়ই নজর কাড়েন তিশা। পরেছেন আইস ব্লু ওয়ান শোল্ডার বডিকন ড্রেস ডেনিমের করসেট টপ আর প্যান্ট পরেছেন অথৈ।

নজর কাড়ছে বেলি বাটন স্টাড ফুশিয়া গোলাপি ড্রেসের সঙ্গে ম্যাচিং মুঠোফোন কভার আর সাদা ব্যাগের সঙ্গে তিশা বেছে নিয়েছেন কালো সানগ্লাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর